আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানুন। আমরা আপনার সন্তুষ্টিতে বিশ্বাসী।
PayUtsab মূলত ডিজিটাল টেম্পলেট এবং ডিজাইন সরবরাহ করে। যেহেতু ডিজিটাল প্রোডাক্টগুলো ডাউনলোডযোগ্য এবং একবার ডাউনলোড হয়ে গেলে তা ফেরত দেওয়া সম্ভব নয়, তাই সাধারণত আমরা কোনো রিফান্ড প্রদান করি না। কেনার আগে দয়া করে টেম্পলেটের প্রিভিউ এবং বিবরণ ভালো করে দেখে নিন।
যদি এমন হয় যে আপনি পেমেন্ট করেছেন কিন্তু কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে ফাইলটি ডাউনলোড করতে পারছেন না এবং আমাদের সাপোর্ট টিম ২৪ ঘণ্টার মধ্যেও তা সমাধান করতে ব্যর্থ হয়, তবে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ভুলবশত একই প্রোডাক্টের জন্য দুবার পেমেন্ট হয়ে গেলে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।
যেকোনো সমস্যার ক্ষেত্রে আপনাকে ক্রয়ের ৭২ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কোনো রিফান্ড বা এক্সচেঞ্জ আবেদন গ্রহণ করা হবে না।
আপনার প্রতিটি লেনদেনের বিস্তারিত ইনভয়েস ইমেইল করে পাঠানো হয়।
রিফান্ড আবেদন অনুমোদিত হওয়ার পর ৫-১০ কার্যদিবসের মধ্যে আপনার মূল পেমেন্ট মেথড (যেমন: বিকাশ, নগদ বা রকেট) এর মাধ্যমে টাকা ফেরত পাঠানো হবে। প্রসেসিং ফি বা গেটওয়ে চার্জ রিফান্ডযোগ্য নয়।
যদি কোনো ব্যবহারকারী ভুল ইমেইল বা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন এবং সেই কারণে সার্ভিস পেতে সমস্যা হয়, তবে তার জন্য PayUtsab কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।
আপনি চাইলে যেকোনো সময় আপনার সাবস্ক্রিপশন বাতিল করতে পারেন। তবে বর্তমান মেয়াদের জন্য অলরেডি পেমেন্ট করা টাকা ফেরত দেওয়া হবে না। পরবর্তী মেয়াদ থেকে আর টাকা কাটা হবে না।
কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। আপনার কেনাকাটার সময় যে নীতিমালাটি কার্যকর ছিল, সেটিই আপনার জন্য প্রযোজ্য হবে।
যেকোনো প্রয়োজনে মেইল করুন: support@payutsab.com