PayUtsab-এ আপনার তথ্য এবং গোপনীয়তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
আপনি যখন PayUtsab-এ নিবন্ধন করেন বা কোনো সার্ভিস কেনেন, তখন আমরা আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করি। এছাড়া আপনি যখন আমাদের টেম্পলেট ব্যবহার করে প্রোফাইল সাজান, তখন আপনার আপলোড করা ছবি বা নাম সাময়িকভাবে আমাদের প্রসেসিং সার্ভারে জমা থাকে।
সংগৃহীত তথ্যগুলো আমরা আপনার সার্ভিস ডেলিভারি নিশ্চিত করতে, ট্রানজেকশন প্রসেস করতে এবং আপনার অভিজ্ঞাকে আরও উন্নত করতে ব্যবহার করি। আপনার ইমেইল ব্যবহার করে আমরা উৎসবের অফার এবং গুরুত্বপূর্ণ আপডেট পাঠাতে পারি।
আপনার ডেটা আমাদের কাছে আমানত। আমরা উচ্চমানের এনক্রিপশন (SSL) ব্যবহার করি যাতে আপনার তথ্য তৃতীয় কোনো পক্ষের হাতে না যায়। আমরা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য বা পেমেন্ট গেটওয়ের তথ্য কারো কাছে বিক্রি বা লিক করি না।
আমরা আধুনিক ফায়ারওয়াল এবং ইনক্রিপশন মেথড ব্যবহার করে আপনার ডেটা সুরক্ষিত রাখি।
আমাদের সাইট ব্রাউজিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে আমরা কুকিজ ব্যবহার করি। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আপনি কোন ধরণের টেম্পলেট বেশি পছন্দ করছেন। আপনি চাইলে ব্রাউজার সেটিং থেকে এটি বন্ধ রাখতে পারেন।
পেমেন্ট গেটওয়ে বা সোশ্যাল মিডিয়া লগইনের জন্য আমরা কিছু থার্ড-পার্টি সার্ভিস ব্যবহার করি। তাদের নিজস্ব গোপনীয়তা নীতি রয়েছে যা আমাদের থেকে আলাদা। কোনো থার্ড-পার্টি লিংকে প্রবেশের আগে তাদের পলিসি দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছি।
আপনি যেকোনো সময় আপনার প্রোফাইল তথ্য আপডেট বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। আপনার তথ্যের ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট সেন্টারে মেইল করতে পারেন।
PayUtsab যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন করার অধিকার রাখে। বড় ধরণের কোনো পরিবর্তন আসলে আমরা ইমেইল বা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব।
আপনার তথ্যের নিরাপত্তা আমাদের গর্ব। PayUtsab ব্যবহার করার জন্য ধন্যবাদ।